News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের, সুষ্ঠুভাবে নির্বাচনের দাবিতে ডেপুটেশন দিল বামেরাও
Image

শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে রিটার্নিং অফিসারের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেসের, সুষ্ঠুভাবে নির্বাচনের দাবিতে ডেপুটেশন দিল বামেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল: অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে সোমবার পশ্চিম ত্রিপুরা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব জারিতা লাইটপ্ল্যাঙ। তিনি জানান, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বেশ কয়েকবার কংগ্রেসের প্রচার সজ্জা নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করেছেন রিটার্নিং অফিসারের সঙ্গে। মূলত শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য এদিন দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার জরুরী সমস্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

এদিকে একই দিনে সিপিআইএমের নেতৃত্বরাও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডা: বিশাল কুমারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন। এরপরই পশ্চিম সাংবাদিক সম্মেলন করে এবিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন পশ্চিম জেলার সিপিআইএম ভারপ্রাপ্ত সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ সদর সিপিএম সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা।

শংকর প্রসাদ দত্ত এদিন ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ তুলেছেন। এদিকে তিনি এই ঘটনায় বিজেপিকেই দায়ী করেছেন। তিনি বলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রে যেখানে ই বামেদের প্রচার সজ্জা লাগানো হচ্ছে, সেখান থেকেই এ প্রচারসজ্জাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এ বিষয়ে বারবার লিখিত অভিযোগ জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এছাড়াও দলীয় কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন ও মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তবে প্রশাসনের ভূমিকায় এ বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শংকর প্রসাদ দত্ত।

ফলে এদিন রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যাবতীয় ঘটনাবলী খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানিয়েছেন সিপিআইএম নেতৃত্বরা।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top