News Flash

  • Home
  • প্রধান খবর
  • নির্বাচনী প্রচারে ১১ এপ্রিল কালচিনিতে আসছেন যোগী আদিত্যনাথ
Image

নির্বাচনী প্রচারে ১১ এপ্রিল কালচিনিতে আসছেন যোগী আদিত্যনাথ

কালচিনি, ৮ এপ্রিল (হি.স.) : নির্বাচনী প্রচারে আগামী ১১ এপ্রিল আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আলিপুরদুয়ার জেলা বিজেপি নেতৃত্বকে তাঁর আসার দিন জানিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। দলের কালচিনি বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক অলোক মিত্র জানিয়েছেন, প্রথমে ১৪ থেকে ১৬ এপ্রিলের মধ্যে যে কোনও একদিন যোগী আদিত্যনাথের সভার কথা থাকলেও, দলের তরফে জানানো হয়েছে তিনি ১১ তারিখ আসছেন। সেদিন ব্লকের সুভাষিণী চা বাগান ফুটবল ময়দানে নির্বাচনী জনসভা করবেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর জনসভায় আসার খবর পৌঁছতেই খুশির হাওয়া গেরুয়া শিবিরে। ১২ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালচিনি ব্লকের জয়গাঁয় জনসভা করবেন। তার আগের দিন দলের স্টার ক্যাম্পেনারকে এনে কালচিনির চা বলয়ে বড় চমক দিচ্ছে পদ্ম নেতৃত্ব। জনসভা সফল করতে ইতিমধ্যে দলের তরফে প্রস্তুতি শুরু হয়েছে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top