News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বোমা জাতীয় বস্তু ঘিরে বিশালগড়ে চাঞ্চল্য
Image

বোমা জাতীয় বস্তু ঘিরে বিশালগড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ এপ্রিল: বোমা জাতীয় দ্রব্য উদ্ধারের ঘটনায় রবিবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিশালগড়ে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বিকেলে বিশালগড় অফিসটিলা নতুন টাউন হলে বোমা জাতীয় একটি দ্রব্য দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ওই বস্তুটিকে উদ্ধার করে জলে ভিজিয়ে রাখে।

পুলিশ জানায় প্রাথমিক ধারণা বলের মধ্যে পাটের দড়ি দিয়ে মোড়ানো কোন একটি সামগ্রী হবে। তবে এটি থানায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানায়। এদিনের ঘটনায় এলাকায় বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। পুলিশ প্রশাসন ও আধা সামরিক বাহিনীর পক্ষ থেকে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোন ধরনের বিভ্রান্তমূলক বিষয়ে কর্নপাত না করার জন্য আহ্বান জানায় প্রশাসন।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top