News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলা চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা
Image

উত্তর জেলা চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ এপ্রিল: শাসকদল বিজেপি পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনেও ভোট প্রচারে অনেকটাই এগিয়ে গেছে। এবার  যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিলেন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা। ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের কমিউনিটি হলে একটি সাংগঠনিক বৈঠক সম্পন্ন করে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা সোজা চলে আসেন যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের হাফলং এর চিন্তা লোহার ভবনে। সেখানে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রার্থীর সাথে ছিলেন যুব কল্যাণ বিষয়ক মন্ত্রী টিংকু রায়, প্রদেশ ওবিসি মোর্চার সহানেত্রী মলিনা দেবনাথ, উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস সহ জেলার এবং মন্ডলের বিভিন্ন নেতা-নেত্রীবৃন্দ। হাফলং চিন্তা লোহার ভবনে সাংগঠনিক বৈঠকের পর হাফলংয়ের চা বাগানের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে মিলিত হন পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের প্রার্থী এবং মানুষের সম্মতি ক্রমে মোদীজির স্টিকার বিতরণ করেন।

মন্ত্রী টিংকু রায় জানান শনিবার ধর্মনগর যেভাবে জনটল পরিলক্ষিত হয় তাতে বিজেপি এই আসনে যে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করছে তার নিশ্চিত। তবে ব্যবধানটা আরো কত বেশি বাড়ানো যায় তাই হচ্ছে আমাদের মূল্ উদ্দেশ্য। শুধুমাত্র ধর্মনগর নয় যুবরাজনগর এর ক্ষেত্রেও ব্যবধানটা যাতে আরো বেড়ে যায় তার জন্য পার্টি কার্যকর্তারা মানুষের জন্য কাজ করে চলেছে। এখানেও নরেন্দ্র মোদির উন্নয়নই হচ্ছে এই লোকসভা নির্বাচনে ভোটের মূল ইস্যু। সবাইকে দলে দলে ভোট প্রদান করে বিজেপির জয়ের ব্যবধানটা আরো বাড়িয়ে তুলতে মন্ত্রী সবাইকে আহ্বান জানান।

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top