News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির রামনগর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর সমর্থনে যুব মোর্চার রেলি
Image

বিজেপির রামনগর কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থীর সমর্থনে যুব মোর্চার রেলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: রাজ্যের দুটি কেন্দ্রে লোকসভা নির্বাচনের পাশাপাশি ৭রামনগর বিধানসভা কেন্দ্রতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তার প্রস্তুতিও চলছে জোর কদমে। রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী দীপক কুমার মজুমদারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে রেলি সংঘটিত করেছে যুব মোর্চা। রেলিকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থক সহ এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

রবিবার সকালে ভারতীয় জনতা পার্টির ৭রামনগর মন্ডলে যুব মোর্চার পক্ষ থেকে বাইক র‌্যালির আয়োজন করা হয়। এই বাইক র‌্যালি থেকে এলাকার বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদারকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানানো হয়।

উপস্থিত ছিলেন মনোনীত প্রার্থী সহ যুব মোর্চা রাজ্য সভাপতি সুশান্ত দেব। হুডখোলা গাড়ি দিয়ে মনোনীত প্রার্থী ও যুব মোর্চার সভাপতি বিভিন্ন পথ পরিক্রমা করেন। রাজধানীর আখাউড়া রোড স্থিত ৩৫ নং ওয়ার্ড থেকে শুরু হয় বাইক র‌্যালি। এদিন বাইক র‌্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে।

বাইক র‌্যালিতে উপস্থিত প্রার্থী দীপক মজুমদার বলেন, সাত রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী সহ লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করার জন্য জনগণের কাছে সমর্থন চাওয়া হয়। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া প্রত্যক্ষ করা যাচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top