News Flash

Image

নভি মুম্বইয়ে ৩ বাংলাদেশি-সহ ৫ জন গ্রেফতার

মুম্বই, ৭ এপ্রিল (হি.স.) : নভি মুম্বইতে আসন্ন লোকসভা নির্বাচনের কারণে পুলিশ বেশ কয়েকটি এলাকায় অপরাধীদের সন্ধানে অভিযান শুরু করেছে। এই অভিযান চালিয়ে পুলিশ রবিবার ৩ বাংলাদেশি-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। বাংলাদেশের এই ৩ নাগরিক অবৈধভাবে বসবাস করছিল বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, নভি মুম্বই পুলিশ কমিশনারেট এলাকার নেরাল এবং ঘানসোলিতে অভিযুক্ত এবং সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান অভিযান চালানো হয়। এই অভিযান চালিয়ে এদিন নেরুলের বালাজি হিল এলাকার একটি বস্তি থেকে ৯ হাজার টাকা মূল্যের ৮৭৪ গ্রাম গাঁজাসহ মঙ্গেশ প্রকাশ বোট্টে (৩২) কে গ্রেফতার করে পুলিশ। এরপর অবৈধভাবে বসবাসরত তিন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। তারা হল- জাফর সালাম কাজী (৩৫), হাওয়া বেগম জাফর কাজী (৩০), নাজমুল সালাম কাজী (২৫)। এই অনুসন্ধান অভিযানের সময়, পুলিশ বনি শঙ্কর সানলুখে (২৫) নামে এক অভিযুক্তকেও গ্রেফতার করেছে, যাকে দুই বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। পুলিশ এই সমস্ত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে।

Releated Posts

গুজরাট উপনির্বাচন: কড়া নিরাপত্তায় উমরেঠে ভোটগ্রহণ শুরু

গুজরাট উপনির্বাচন: কড়া নিরাপত্তায় উমরেঠে ভোট, দুপুর ১টা পর্যন্ত ৩৭.১৪% ভোটদান আনন্দ/নয়াদিল্লি, ২৩ এপ্রিল (আইএএনএস): গুজরাটের আনন্দ জেলার…

ByByNews Desk Apr 23, 2026

বিকেল ৩টা পর্যন্ত বাংলায় ভোট ৭৮.৭৭%, তামিলনাড়ুতে ৭০%

কলকাতা/চেন্নাই, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ। একই…

ByByNews Desk Apr 23, 2026

প্রথম দফায় বাংলায় ছ’ঘণ্টায় ভোট ৬২.১৮ শতাংশ, বাড়ছে উত্তাপ ও বিচ্ছিন্ন অশান্তি

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণের প্রথম ছ’ঘণ্টায়, অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ, প্রথম দু’ঘণ্টায় ১৮.৭৬ শতাংশ ভোটদান

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): কিছু বিচ্ছিন্ন উত্তেজনার ঘটনা ছাড়া পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার ভোটগ্রহণের প্রথম…

ByByNews Desk Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top