News Flash

  • Home
  • Uncategorized
  • এলপিজির কালোবাজারী রমরমা, উদ্ধার ২৬টি সিলিন্ডার
Image

এলপিজির কালোবাজারী রমরমা, উদ্ধার ২৬টি সিলিন্ডার

lpgনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ এনফোর্স শাখার কর্মকর্তারা শনিবার নতুননগর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ২৬টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছেন৷ ঐ বাড়িতে বেআইনীভাবে গ্যাস সিলিন্ডার গুলো মজুত ছিল৷ অধিকাংশ সিলিন্ডারই গ্যাস ভর্তি৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা সেখানে অভিযান চালান৷ পুলিশও অভিযানে সামিল হন৷ এব্যাপারে একটি মামলা গৃহিত হয়েছে৷ তবে, অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷
জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে গত বেশ কিছুদিন ধরেই বুলেট আসা অনিয়মিত হয়ে পড়ায় রাজ্যে রান্নার গ্যাসের সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে৷ ব্যাকলগ দু’মাস পেরিয়ে গেছে৷ অনেকের পক্ষেই রান্নাঘরে গ্যাসের জোগান দেওয়া কষ্টকর হয়ে উঠেছে৷ রাজ্যে যে পরিমান গ্যাস বটলিং হচ্ছে তা দিয়ে চাহিদা কোনভাবেই পূরণ করা যাচ্ছে না৷ এই দূর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে গ্যাস এজেন্সিরগুলির একাংশ দূর্নীতিগ্রস্থ লোকজনদের যোগসাজশে কালোবাজারীরা তাদের ব্যবসা রমরমা করে তুলেছে৷ এরই নজির মিলেছে নতুননগরে৷ শুধু নতুননগরই নয়, বিভিন্ন স্থানে এধরনের কালোবাজারী অব্যাহত রয়েছে৷ এনফোর্সমেন্ট শাখা এসব কালোবাজারীর বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করছে না৷ কঠোর মনোভাব গ্রহণ করলে কালোবাজারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ যে সম্ভব এধরনের ধরপাকড়ের মধ্য দিয়ে তারই প্রমাণ মিলেছে৷ তবে, এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা দাবি করেছেন, এধরনের অভিযান এর আগেও তারা করেছেন৷ আগামীদিনেও অভিযান অব্যাহত থাকবে৷ তাদের কাছে সুনির্দিষ্ট খবর আসলে অভিযান চালাতে কোন ধরনের গাফিলতি করা হয় না বলে জানিয়েছেন এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারা৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top