News Flash

Image

৩৫.৬৫ গ্রাম হেরোইন উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৬ এপ্রিল: গোপন সংবাদের ভিত্তিতে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫.৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়েছে এনসিসি থানা পুলিশ। সাথে ওই মহিলাকে আটক করা হয়েছে। এর আগেও ওই মহিলাকে নেশা সামগ্রী বিক্রয়ের অপরাধে দুবার এনসিসি থানার পুলিশ আটক করেছিলেন বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার।

পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার অন্তর্গত লিচু বাগান গোয়ালা বস্তিতে কালা দেবী নামে এক মহিলার কাছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে ৩৫.৬৫ গ্রাম হেরোইন সহ খালি কন্টেনার উদ্ধার করে এনসিসি থানা পুলিশ। উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানিয়েছেন, এর আগেও কালা দেবীকে দু’বার এনসিসি থানার পুলিশ আটক করেছিলেন। এবার আরো বেশি পরিমাণে ব্রাউন সুগার সহ তাকে পাওয়া যায়।

Releated Posts

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026

জাতীয় মঞ্চে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন ধর্মনগরের বর্ষা দাস, জিতলেন ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর খেতাব

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ আগস্ট: জাতীয় স্তরের সৌন্দর্য ও ব্যক্তিত্ব প্রতিযোগিতা ‘স্পার্ক মিস ইন্ডিয়া ২০২৬’-এ ত্রিপুরার একমাত্র প্রতিনিধি…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top