News Flash

  • Home
  • দিনের খবর
  • মিষ্টিভাসি মুখে মজেছে হুগলি, প্রচারে রচনার বিপুল জন সমর্থন
Image

মিষ্টিভাসি মুখে মজেছে হুগলি, প্রচারে রচনার বিপুল জন সমর্থন

হুগলি, ৫ এপ্রিল (হি.স): শুরুর দিন থেকেই সোজাসাপ্টা রচনা। এবারের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই মন জয় করেছেন দলীয় কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের। কখনো কালো ধোয়া বিতর্ক, আবার কখনো গরুর দুধে আবার কখনো ঘুগনি খেয়ে সকলের মন জয় করেছেন। শুক্রবার সকালে সেই মিষ্টি মুখেই জনতার দরবারে পৌঁছে গেলেন রচনা।

বাশবেরিয়া অঞ্চলে জনসংযোগ করলেন হুগলী লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রাথী রচনা ব‍্যানাজী। হুটখোলা জিপে উঠে মাতা হংসশেশরীর মনদিরে পূজো দিয়ে জনসংযোগ যাএা শুরু করলেন রচনা। সঙ্গে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন মজুমদার ছিলেন শিল্পী চ‍্যাটাজী ছিলেন বাশবেরিয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী। উপস্থিত ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাএ প্রমুখ।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে ততই রচনার পাল্লা ভারী হচ্ছে। বিপুল জন সমর্থন আদায় করে নিচ্ছেন রচনা। যদিও প্রথমদিকে তিনি বলে ছিলেন রাজনীতিতে তিনি এখনো কাঁচা। কিন্তু বুঝিয়ে দিয়েছেন কাজের মধ্যে দিয়ে মানুষের মন জয় করতে তিনি কতটা পটু।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top