নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি. স.) : তিহাড় জেলে গিয়ে কে কবিতাকে জেরা করতে পারে সিবিআই। দিল্লি হাইকোর্টের তরফে শুক্রবার এই নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, আবগারি দুর্নীতি মামলায় এবার বিআরএস নেত্রী কে কবিতাকে তিহাড় জেলে গিয়েও সিবিআই জেরা করতে পারবে।
উল্লেখ্য, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের আগেই আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হন কবিতা। তিনি জামিনের আবেদন করলেও জামিন মেলেনি তাঁর।

