News Flash

  • Home
  • দেশ
  • বৃহস্পতিবার রাতে হিমাচলে ভূকম্পন, ক্ষয়ক্ষতি-হতাহতের খবর নেই
Image

বৃহস্পতিবার রাতে হিমাচলে ভূকম্পন, ক্ষয়ক্ষতি-হতাহতের খবর নেই

চাম্বা, ৫ এপ্রিল (হি. স.): বৃহস্পতিবার রাতের দিকে হিমাচলের চাম্বা জেলায় ভূমিকম্প হয়েছে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, চাম্বা জেলার পাশাপাশি জম্মু-কাশ্মীরেও কম্পন অনুভূত হয়। এক কথায়, উত্তর ভারতের বিভিন্ন জায়গা আচমকা কেঁপে ওঠে।

৭ সেকেন্ডের এই ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পরপর ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। তবে ক্ষয়ক্ষতি-হতাহতের কোনও খবর নেই। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ৫.৩ ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, মার্চ মাসের তৃতীয় সপ্তাহে দফায় দফায় ভূমিকম্প হয়েছিল দেশের নানা জায়গায়। দেশের একাধিক স্থানে কম্পন অনুভূত হয়েছিল। কয়েক সপ্তাহ পর আবারও ভূমিকম্প হলো দেশে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top