News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যজুড়ে ক্রিকেট টুর্নামেন্ট : কাল থেকে সাত জেলায় সাত ম্যাচ
Image

রাজ্যজুড়ে ক্রিকেট টুর্নামেন্ট : কাল থেকে সাত জেলায় সাত ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ক্রিকেটাররা শেষ সময়ের প্রস্তুতি নিয়ে নিচ্ছে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের পর এবার অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের পালা। আগামী ৬ এপ্রিল থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট শুরু হচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। অংশগ্রহণকারী দলগুলিকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপের দলগুলি হলো সদর-বি, তেলিয়ামুড়া, আমবাসা, খোয়াই। বি-গ্রুপের দলগুলি হলো সদর-এ, বিশালগড় মোহনপুর, সোনামুড়া, জিরানিয়া। সি-গ্রুপের দলগুলি হল ধর্মনগর, কৈলাশহর, কমলপুর, লংতরাইভ্যালি, গন্ডাছড়া।

ডি-গ্রুপের দলগুলি হলো উদয়পুর, বিলোনিয়া, শান্তিরবাজার, অমরপুর, সাব্রুম। প্রথম দিন ৬ এপ্রিল, সাত জেলার সাত মাঠে সাতটি ম্যাচ। ১৪ দলের খেলা। তেলিয়ামুড়ায় সদর-বি দল খেলবে আমবাসার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে জিরানিয়া ও সদর-এ পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে মোহনপুর খেলবে সোনামুড়ার বিরুদ্ধে। ধর্মনগরে লংতরাইভ্যালি ও ধর্মনগর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে কমলপুর ও কৈলাশহরের খেলা। উদয়পুরে সাব্রুম খেলবে উদয়পুরের বিরুদ্ধে। বিলোনিয়ায় শান্তিরবাজার ও বিলোনিয়া পরস্পরের মুখোমুখি হবে। গ্রুপ লীগ পর্যায়ের খেলা ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। চারটি গ্রুপের সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। ২১ ও ২২ এপ্রিল হবে দুটি সেমিফাইনাল ম্যাচ। তবে ফাইনাল ম্যাচ হবে দুদিনের, ২৪ ও ২৫ এপ্রিল। উল্লেখ্য, সেমিফাইনাল ও ফাইনালের তিনটি ম্যাচ বানুটিয়ার তালতলা স্কুল মাঠে আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top