News Flash

Image

মালদার বিজেপি কর্মী লতিকা হালদারকে ফোন মোদীর

মালদা, ৪ এপ্রিল (হি. স.) : মালদার বিজেপি কর্মী লতিকা হালদারকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ফোন করে জানতে চাইলেন, ঠিকভাবে প্রচার চলছে তো? সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে পারছেন তো?

এদিন ফোনে প্রথমেই লতিকা দেবী কোনও কেন্দ্রের কর্মী তা জানতে চান প্রধানমন্ত্রী। উত্তরে লতিকা জানান, উত্তর মালদা । টমালদার হবিবপুরের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য লতিকা। তাঁর বুথে নির্বাচনী অভিযান কেমন চলছে সে বিষয়েও খোঁজ-খবর নেন মোদী। একইসঙ্গে বুথের সমস্ত কার্যকর্তাদের দায়িত্ব ঠিক করা হয়েছে কিনা তাও জানতে চান। উত্তরে লতিকা দেবী বলেন, আমার ওয়ার্ডে কাজ ভাল চলছে। সবাইকে দায়িত্ব পালনের জন্য বুঝিয়ে দিয়েছি। সবাইকে কাজ বুঝিয়ে দিয়েছি। এরপরই মোদীর মুখে শোনা যায় বাংলায় নির্বাচনী হিংসার কথা। ফোনে মোদী স্পষ্ট বলেন, দেখুন পশ্চিমবঙ্গে নির্বাচনী হিংসা বড় খারাপ পরিস্থিতি তৈরি করে রেখে দিয়েছে। প্রচার করতে গিয়ে এমন কোনও ঘটনার সম্মুখীন হতে হচ্ছে না তো? উত্তরে লতিকা বলেন, আমি মহিলাদের একত্রিত করে একজোট হয়ে প্রচার করছি। মোদী বলেন, আপনি তাহলে সব জায়গায় গিয়ে আপনাদের কথা বলতে পারছেন? উত্তরে লতিকা দেবী বলেন হ্যাঁ পারছি। কোনও সমস্যা হচ্ছে না।

এরপরই কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশনের ব্যাপারেও খোঁজ নেন মোদী। ফোনেই জানতে চান, ভারত সরকার যে বিভিন্ন সময় ফ্রি-তে রেশন দিচ্ছে এটা কি সকলে বুঝতে পারছে? এ ক্ষেত্রেও সদর্থক উত্তরও দেন লতিকা। এরপর ফের আরও একবার নির্বাচনী হিংসার কথা বলে উদ্বেগ প্রকাশ করেন মোদী। এই আবহেও ঠিকভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেন। সমস্ত কর্মীদের ধন্যবাদও জানান। ফোনালাপের একদম শেষে এসে লতিকা দেবীকে মোদী বলেন, “পশ্চিমবঙ্গে সবথেকে বড় চ্যালেঞ্জ নির্বাচনী হিংসা। কিন্তু নির্বাচন কমিশন হিংসা রুখতে সমস্ত ব্যবস্থা করেছে। আপনারা বিভিন্ন প্রকল্পের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিন। বুথের সমস্ত মানুষের কাছে যান। বিজেপির নীতির কথা বলুন। ভোটারদের সমস্ত তথ্য নিজের কাছে রাখুন।”

কয়েকদিন আগে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল বঙ্গ রাজনীতির আনাচে-কানাচে। ফোন করেছিলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানি মা অমৃতা রায়কেও।

প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন।বাংলায় ভোটের শুরু উত্তরবঙ্গ থেকে। ১৯ এপ্রিল ভোট হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। ২৬ মে ভোট দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে। ৭ মে ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণে।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top