News Flash

  • Home
  • খেলা
  • সমীরণ চক্রবর্তী টি-২০ : সংহতিকে হারিয়ে লীগ অভিযান শুরু ফ্রেন্ডসের
Image

সমীরণ চক্রবর্তী টি-২০ : সংহতিকে হারিয়ে লীগ অভিযান শুরু ফ্রেন্ডসের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টি-২০ ক্লাব লীগের আসর মঙ্গলবার থেকেই শুরু হয়েছে। হোক না দ্বিতীয় দিন, প্রথম ম্যাচে জয়ের স্বাদটায় আলাদা। ‌সংহতির বাঁধা টপকে জয় দিয়ে টি ২০ আসর শুরু করলো ইউনাইটেড ফ্রেন্ডস। এমবিবি স্টেডিয়ামে সকালে বুধবার সংহতি ক্লাব মুখোমুখি হয় ইউনাইটেড ফ্রেন্ডসের। ম্যাচে ইউনাইটেড ফ্রেন্ডস ২৭ রানের ব্যবধানে হারিয়ে দিলো সংহতি ক্লাবকে। টস জিতে সংহতি শিবির প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করার সুযোগটাকে মোটামুটি কাজে লাগায় ইউনাইটেড ফ্রেন্ডসের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ইউনাইটেড ফ্রেন্ডস-এর স্কোর দাঁড়ায় ১৯৫ রানে। ব্যাটে ফ্রেন্ডসের পক্ষে তেজস্বী জয়সওয়াল এর দুর্দান্ত শত রান যথেষ্ট নজর কেড়েছে। তেজস্বী ৫৯ বল খেলে সাতটি বাউন্ডারি ও নয়টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১০৩ রান সংগ্রহ করে। এছাড়া, ওপেনার বিশাল ঘোষের ৫৪ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে সংহতির পক্ষে কেউ একাধিক উইকেট দখল করতে পারেনি। জয়ের জন্য সংহতির সামনে টার্গেট দাঁড়ায় ১৯৬ রানের। যাকে পাল্টা খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করতেউ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক তথা ওপেনার শ্রীধাম পাল সর্বাধিক ৩৬ রান পায়। ইউনাইটেড ফ্রেন্ডসের বোলার প্রিন্স রানা ২৯ রানে চারটি এবং ঋত্বিক শ্রীবাস্তব ও অধিনায়ক রজত দে দুটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত শতরানের সৌজন্যে তেজস্বী পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top