ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে মৌচাক ক্লাব। প্রথম ম্যাচে ছয় উইকেটে কসম পলিটন ক্লাবের কাছে পরাজয়টা ভুলেই বুধবারে দ্বিতীয় ম্যাচে ওল্ড প্লে সেন্টার কে ৮৩ রানে পরাজিত করে জয়ে ফিরেছে। খেলা ছিল টিসিএ আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে বেলা একটায় ম্যাচ শুরুতে টস জিতে মৌচাক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল সূত্রধর ৩৪ বল খেলে সাতটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে দুর্দান্ত ৬৭ রান সংগ্রহ করে দলের স্কোর চ্যালেঞ্জিং করার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া শশীকান্ত বিন সংগ্রহ করেছে ৩৪ বলে ৪৭ রান। ওপিসি-র মনীষ মৌর্য ৩৫ রান পেয়েছিল। মৌচাকের রোহন বিশ্বাস ১৬ রানে তিনটি এবং বিশাল খোকার ১২ রানে দুইটি উইকেট পেয়েছে। ওপিসি-র রাহুল চন্দ্র সাহা ২৩ রানে তিনটি উইকেট পেয়েছিল।

সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-২০ ক্রিকেটে ওপিসি-কে হারিয়ে জয়ে ফিরেছে মৌচাক
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















