News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেটে সহজ জয় এগিয়ে চলোর
Image

সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেটে সহজ জয় এগিয়ে চলোর

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা।। ২০ ওভারের ম্যাচে পরাজয়ের দারুন জবাব দিয়েছে ৫০ ওভারের ম্যাচে। রাজ্যের সিনিয়র মহিলাদের নিয়ে আয়োজিত এক দিবসীয় আমন্ত্রণ মূলক ক্রিকেট টুর্নামেন্টে আরও একটি ম্যাচে সহজ জয় পেল মেলারমাঠের এগিয়ে চলো সংঘ। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টের সূচি অনুযায়ী বুধবার ছিল একটি ম্যাচ। বামুটিয়া তালতলা স্কুল মাঠে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় এগিয়ে চলো সংঘ ও ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দল। বুধবারে টুর্নামেন্টের একমাত্র  ম্যাচে ভগিনী নিবেদিতা দলকে দশ উইকেটে পরাজিত করে এগিয়ে চলো সংঘ। সকালে ভগিনী নিবেদিতা দল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ৯০ রান। দলের কোন ব্যাটসম্যান এর পক্ষেই ইনিংসে বড় স্কোর সংগ্রহ করা সম্ভব হয়নি। এরপরেও সুপ্রিয়া দাসের ১৩ রান ও সেবিকা দাসের ১৬ রানের সাহায্যে ইনিংসে এই রান তুলতে সক্ষম হয় ভগিনী নিবেদিতা। এগিয়ে চলো সংঘের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেয় মামন রবিদাস ও অস্মিতা রায়। এছাড়া, বল হাতে নিয়ে ইনিংসে দুটি উইকেট পেল তনুশ্রী সাহা। জবাবে জয়ের জন্য ৯১ রানে টার্গেট নিয়ে এগিয়ে চলোর হয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটির দুই ব্যাটসম্যান অপরাজিত থেকে ৯২ রান তুলে দলকে জয় এনে দেয়। ইনিংসে জয়ী দলের ওপেনিং দুই ব্যাটসম্যানের মধ্যে মৌচৈতি দেবনাথ ৫০ রানে ও তানিশা দাস ৩৬ রানে অপরাজিত থাকে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top