News Flash

  • Home
  • দেশ
  • পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ নিয়ে তথ্য তলব নির্বাচন কমিশনের
Image

পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ নিয়ে তথ্য তলব নির্বাচন কমিশনের

কলকাতা, ৩ এপ্রিল (হি. স.) : চব্বিশের লোকসভা ভোট যথাসম্ভব রাজনৈতিক হিংসামুক্ত রাখতে বেনজির পদক্ষেপ করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তার প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেল বুধবার। চিফ ইলেক্টোরাল অফিস তথা সিইও দফতর থেকে সব জেলাগুলিকে এদিন নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, পঞ্চায়েত ভোটে বিধানসভা আসন ধরে ধরে যেখানে যত হিংসার ঘটনা ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত পরিসংখ্যান ও তথ্য পাঠাতে হবে নির্বাচন কমিশনকে।

জানা গেছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বাংলায় ঘটে যাওয়া সন্ত্রাসের অভিযোগ নিয়ে বিস্তারিত তথ্য চেয়েছে কমিশন। ব্যালট ভাঙচুর থেকে শুরু করে ভোট লুঠের অভিযোগ। একইসঙ্গে ব্যালটে কারচুপি সহ পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ। রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক সন্ত্রাসের অভিযোগের রিপোর্ট তলব করল কমিশন। মনে করা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখেই চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

উল্লেখ্য, ১৯ এপ্রিল প্রথম দফার নির্বাচন রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ৬ এপ্রিল বিএসএফ গেস্ট হাউসে দুপুর ১২টায় রাজ্যে বাহিনী মোতায়েন কমিটির একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডিশনাল ডাইরেক্টর আনন্দ কুমার, জেনারেল অফ পুলিশ, লিগ্যাল এন্ড স্টেট নোডাল অফিসার অফ পুলিশ।

Releated Posts

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বেঙ্গালুরুতে ভয়াবহ হামলা, কলকাতার নার্সকে অ্যাসিড ও ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

বেঙ্গালুরু, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): বেঙ্গালুরুর জেপি নগরের তৃতীয় পর্যায়ে নারায়ণ ক্লিনিকের কাছে বৃহস্পতিবার সকালে প্রকাশ্য রাস্তায় এক ২৬…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top