News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেই প্রতিটি নির্বাচনে নতুন রেকর্ড তৈরি হচ্ছে : নরেন্দ্র মোদী
Image

বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেই প্রতিটি নির্বাচনে নতুন রেকর্ড তৈরি হচ্ছে : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৩ এপ্রিল (হি.স.) : বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমের কারণেই প্রতিটি নির্বাচনে নতুন রেকর্ড তৈরি হচ্ছে। দলীয় সহকর্মীদের উজ্জীবিত করে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ঐক্য ও আবেগ নিয়ে কাজ করতে হবে আমাদের। প্রধানমন্ত্রী মোদী বুধবার নমো অ্যাপের মাধ্যমে উত্তর প্রদেশের বিজেপি কর্মীদের সঙ্গে বার্তালাপ করেছেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “চাচা-ভাতিজার পরিবারের সঙ্গে উত্তর প্রদেশের সংযোগ অনেক আগেই ভেঙে গিয়েছে। এই নির্বাচনে আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে লড়ছি। আমরা পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাতে লড়াই করছি।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “নির্বাচনী প্রচারের সময় আপনারা শুধুমাত্র দলের প্রচারই করেন না, দলের সংস্কৃতি ও মূল্যবোধকেও মানুষের কাছে নিয়ে যান। আমি আপনাদের সকলকে বিজেপির ধারণার সঙ্গে আপনার বিনয় দিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করার জন্য অনুরোধ করছি।” মোদীর কথায়, “এখন খুব গরম, আমি কর্মীদেরও তাঁদের স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য অনুরোধ করব। এমন গরমে কাজ করার সময় জল পান করতে ভুলবেন না। আপনি আপনার স্বাস্থ্যের যত বেশি যত্ন নেবেন, কঠোর পরিশ্রম করা তত বেশি সুবিধাজনক হবে।”

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top