News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভোটের মুখে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, গোপন অভিযানে আটক দালাল সহ ৩
Image

ভোটের মুখে রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, গোপন অভিযানে আটক দালাল সহ ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল: মডেল কোড অফ কন্ডাক্ট লাগু রয়েছে। তবু থেমে নেই অবৈধ অনুপ্রবেশ। মানবপ্রচার চক্র বিরোধী অভিযানে দালাল সহ গ্রেপ্তার করা হয়েছে ২ বাংলাদেশী নাগরিককে।  বামুটিয়া ফাঁড়ি ও লেফুঙ্গা থানার পুলিশ তাদের আটক করা হয়েছে।

বামুটিয়া এলাকার মানব পাচার চক্রের অন্যতম এক দালাল তালতলার বিমান কিশোর গুপ্তা ওরফে ভুট্টু, তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

ঘটনার বিবরনে প্রকাশ, সোমবার গভীর রাতে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তালতলা বাজার সংলগ্ন এলাকা থেকে বিমান কিশোর গুপ্তা(ভুট্টোর) বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে দালাল ভুট্টু সহ ২ অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিককে। এই অভিযানের নেতৃত্বে ছিলেন বিশাল পুলিশ বাহিনী ও টি এস আর বাহিনীর জওয়ানরা।

মঙ্গলবার লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আজকেই তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।মামলা নম্বর ১৮ /২০২৪। প্রথম বারের মতো কোনো মানব প্রচার চক্রের এক অন্যতম দালাল বিমান কিশোর গুপ্তা উফরে ভুট্টুকে জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। এই চক্রের মূল পান্ডাদের জালে তুলতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।

Releated Posts

ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ

আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 18, 2026

রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি

নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…

ByByReshmi Debnath Jun 18, 2026

দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ গ্রামবাসী, পোল্ট্রি ফার্মকে ১৫ দিনের সময়সীমা প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ জুন: দীর্ঘদিন ধরে দুর্গন্ধ ও মাছির উপদ্রবে অতিষ্ঠ দক্ষিণ চড়িলাম চৌমুহনী পাড়ার বাসিন্দাদের অভিযোগ ও…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top