News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি ও মতবিনিময় সভা
Image

সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সচেতনতা কর্মসূচি ও মতবিনিময় সভা

আগরতলা, ২ এপ্রিল: ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আজ সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন ২০২৪ (এসভিইইপি) এর উপর এক সচেতনতা কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা কার্যালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল সচেতনতা কর্মসূচি ও মতবিনিময় সভার উদ্বোধন করে বলেন, সংসদীয় নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে আরও বৃদ্ধি করার লক্ষ্যে ভারতের নির্বাচন কমিশন ২০০৯ সাল থেকে এই কর্মসূচি আয়োজন করে আসছে। 

নির্বাচনী প্রক্রিয়ায় ধনী, দরিদ্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এই প্রক্রিয়ায় সামাজিক সমতা স্থাপিত হয়। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজে ভোট দেওয়ার পাশাপাশি পাড়া প্রতিবেশী যারা ভোটদানে বিরত থাকেন তাদের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে আহ্বান জানান। এছাড়াও এদিন ‘আমি ভারতের ভোটদাতা’ শীর্ষক এক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রোসাইন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক প্রশান্ত বাদল নেগি, অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, অতিরিক্ত জেলাশাসক চারুল ভার্মা, এসভিইইপি-র আইকন পদ্মশ্রী দীপা কর্মকার ও মিঠুন দেববর্মা সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকাগণ। 

এদিনের কর্মসূচিতে ছাত্রছাত্রীদের নিয়ে একটি ওপেন ক্যুইজ অনুষ্ঠিত হয়। পরে অতিথিগণ ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের জন্য পতাকা নাড়িয়ে একটি প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন।

Releated Posts

উদয়পুরে যানজট নিরসনে এনএইচ-৮ বাইপাস নির্মাণের উদ্যোগ, সম্ভাব্য রুট পরিদর্শনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

উদয়পুর, ১ আগস্ট: উদয়পুর শহরের ক্রমবর্ধমান যানজট সমস্যা নিরসন এবং মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল, ক্ষমা চাওয়ার দাবি

আগরতলা, ১ আগস্ট: সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ব্রাহ্মণ সমাজ, গো-পূজা এবং প্রাচীন হিন্দু সমাজ…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

শিক্ষক সংকটে স্কুল বয়কট, বিদ্যালয়ে ছাত্রশূন্য ক্লাসরুম

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের শিক্ষক সংকটের প্রতিবাদে শনিবার কার্যত স্কুল বয়কট করলেন অভিভাবকরা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার জম্পুই…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

স্বর্ণজয়ী অস্মিতা দে-কে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া মা-র, ‘কঠোর পরিশ্রমের ফল এই সাফল্য’

বিলোনিয়া, ১ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগের ফাইনালে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top