ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুটি সেমিফাইনাল ম্যাচ-ই আগামীকাল থেকে শুরু হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত সিনিয়র মহিলাদের ইন্টার জোনাল মাল্টি ডে ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আগামীকাল থেকে নর্থ জোন খেলবে ইস্ট জোনের বিরুদ্ধে। খেলাটি হবে পুনের ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে। একই সময় থেকে পুনের আমবি-তে ডি ওয়াই পাতিল একাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে সাউথ জোন এবং ওয়েস্ট জোন পরস্পরের মুখোমুখি হবে। দুটি ম্যাচের বিজয়ী দুই দল ৯ এপ্রিল থেকে ফাইনালে খেলবে। এদিকে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কোয়াটার ফাইনাল ম্যাচে ইস্ট জোন ইনিংস সহ ১২০ রানের ব্যবধানে নর্থ-ইস্ট জোনকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। একই সময়ে ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোনের মধ্যে অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ওয়েস্ট জোন সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল।

সিনিয়র মহিলাদের ইন্টার জোনাল ক্রিকেট সেমিফাইনাল আজ থেকে
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















