News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস তোষণে এতটাই নিমগ্ন যে জাতীয় স্বার্থের কথা ভাবতেই পারে না : প্রধানমন্ত্রী
Image

কংগ্রেস তোষণে এতটাই নিমগ্ন যে জাতীয় স্বার্থের কথা ভাবতেই পারে না : প্রধানমন্ত্রী

রুদ্রপুর, ২ এপ্রিল (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে আবারও তোষণের রাজনীতির অভিযোগ আনলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলাবার উত্তরাখণ্ডের রুদ্রপুরের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেস তোষণে এতটাই নিমগ্ন যে জাতীয় স্বার্থের কথা ভাবতেই পারে না। এই কংগ্রেসই অনুপ্রবেশকারীদের উৎসাহিত করে। কিন্তু বিজেপি যখন সিএএ-র মাধ্যমে মা ভারতীতে বিশ্বাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করে, তখন কংগ্রেস সবচেয়ে বেশি কষ্ট হয়।” প্রধানমন্ত্রীর কথায়, “জরুরী ব্যবস্থার মানসিকতা সম্পন্ন কংগ্রেসের গণতন্ত্রে আর বিশ্বাস নেই। ভারতকে অস্থিতিশীলতা ও নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায় কংগ্রেস।”

প্রধানমন্ত্রীর কথায়, “দুর্নীতি প্রতিটি দরিদ্র ও মধ্যবিত্তের অধিকার কেড়ে নেয়, কিন্তু আমি কাউকে দরিদ্র ও মধ্যবিত্তের অধিকার কেড়ে নিতে দেব না। আমি বলি- দুর্নীতি দূর করুন। আর তাঁরা বলছেন- দুর্নীতিবাজদের বাঁচান। কিন্তু তাঁদের ভয় পায় না মোদী । প্রত্যেক দুর্নীতিবাজের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং তৃতীয় মেয়াদের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে আরও জোরালো আক্রমণ হবে।”

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top