News Flash

  • Home
  • দেশ
  • তিহাড় জেলে প্রথম রাতে ঘুম এল না কেজরির, চা ও ধ্যানে শুরু মঙ্গলের সকাল
Image

তিহাড় জেলে প্রথম রাতে ঘুম এল না কেজরির, চা ও ধ্যানে শুরু মঙ্গলের সকাল

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত। আপাতত ১৫ এপ্রিল পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। সোমবার বিকেলে কেজরিওয়াল তিহাড়ে প্রবেশ করেন। তিহাড়ের জেলে দু’নম্বর সেলে ঠাঁই হয়েছে তাঁর। তবে জেল সূত্রে খবর, তিহাড়ে বিনিদ্র রাত কাটিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। সকাল কেটেছে ধ্যান এবং যোগব্যায়াম করে।

সূত্রের খবর, তিহাড়ের প্রথম রাত ভাল কাটেনি কেজরির। কিছুক্ষণ মাত্র ঘুমোতে পেরেছেন তিনি। কেজরিকে সোমবার বিকেলে তিহাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারি পরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে শর্করার মাত্রা ৫০-এর নীচে নেমে গিয়েছে। চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ দেওয়া হয়। এর পর বিকেলে চা এবং রাতে বাড়ির তৈরি খাবার পরিবেশন করা হয়েছিল এএপি প্রধানকে। সূত্রের খবর, তিহাড়ের কক্ষে কেজরিওয়ালকে একটি গদি, একটি কম্বল এবং দু’টি বালিশ দেওয়া হয়েছে। তবে সোমবার রাতে কিছুক্ষণ মাত্র ঘুমিয়েছিলেন তিনি।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top