News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ইন্ডি জোটের সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং
Image

পূর্ব ত্রিপুরা আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ইন্ডি জোটের সিপিএম মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং

আগরতলা, ২ এপ্রিল: লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডি জোটের সিপিএমের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং মনোনয়ন জমা দিয়েছেন। এদিন আমবাসায় সুবিশাল রেলীর মাধ্যমে ধলাই জেলা শাসক কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন,বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী, বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর, বিধায়ক বীরজিৎ সিনহা, সহ সিপিএম -কংগ্রেসের কর্মীরা।

লোকসভা নির্বাচনে আজ ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৩ জন প্রার্থী মনোনয়নপত্র পেশ করেছেন। সিপিআই (এম) দলের প্রার্থী রাজেন্দ্র রিয়াং, নির্দল প্রার্থী শত্রুঘ্ন জমাতিয়া ও নির্দল প্রার্থী অর্চনা উরাং আজ রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

এদিন নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডি জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এদিন তিনি বলেন,সংবিধান রক্ষার জন্য আসন্ন লোকসভা নির্বাচন খুবই গুরুত্পূর্ণ। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখার জন্যও এই নির্বাচন গুরত্বপূর্ন।

Releated Posts

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

ভাইরাল ভিডিও বিতর্কে বিজেপি নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা, দল থেকে বহিষ্কার স্বপন রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: অবশেষে প্রতাপগড়ের বুথ সভাপতি স্বপন রায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিল দল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া…

ByByReshmi Debnath Jun 13, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বের অন্যতম প্রধান স্টার্ট আপ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

মাটি ধসে দুই যুবকের মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারকে ৪ লক্ষ টাকা করে সহায়তা, হাসপাতালে মন্ত্রীর সমবেদনা

আগরতলা, ১৩ জুন:  তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top