News Flash

  • Home
  • দেশ
  • বাধা সত্ত্বেও আহতদের সঙ্গে জলপাইগুড়ি মেডিক্যালে দেখা করলেন শুভেন্দু
Image

বাধা সত্ত্বেও আহতদের সঙ্গে জলপাইগুড়ি মেডিক্যালে দেখা করলেন শুভেন্দু

জলপাইগুড়ি, ১ এপ্রিল, (হি.স.): প্রাকৃতিক দুর্যোগে আহতদের দেখতে হাসপাতালে গিয়ে সোমবার বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জলপাইগুড়ি মেডিক্যালে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। যদিও সেসবকে পাত্তা না দিয়েও ভিতরে চলে যান তিনি। কথা বলেন আহতদের সঙ্গে।

রবিবার বিকেলের কয়েক মিনিটের ঝড় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকা। মৃত ৫। জখম বহু। তাঁরা চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে। রবিবার রাতেই আহতদের দেখতে উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে জলপাইগুড়ি যান শুভেন্দুবাবু।

সকাল থেকে হাসপাতালে ভিড় ছিল তৃণমূল কর্মী-সমর্থকদের। এদিন সকালে শুভেন্দুবাবু হাসপাতালে পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা। সে সব এড়িয়ে ভেতরে গিয়ে দুর্যোগে আহতদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। সকলের শারীরিক অবস্থার খোঁজ নেন। আশ্বাস দেন পাশে থাকার।

এর পর সেখান থেকে তিনি সোজা চলে যান ঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশে। কথা বলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে। ত্রাণ শিবিরেও যান শুভেন্দু।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top