News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গোমতী জেলা জুড়ে বিপ্লব দেবের সমর্থনে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী
Image

গোমতী জেলা জুড়ে বিপ্লব দেবের সমর্থনে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ মার্চ: লোকসভা নির্বাচনের রাজ্যের দুটি আসনেই শাসক দল প্রচারের দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রচারে ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। রাজ্যের বিভিন্ন মহকুমা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে প্রতিদিনই প্রচারে অংশ গ্রহন করছেন। আজও এর ব্যতিক্রম হয়নি। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে গোমতী জেলাতে ঢালাও প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন উনার সঙ্গে ছিলেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্য দলীয় কর্মী সমর্থকেরা। ব্যাপক জন সমর্থন নিয়ে এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রচার চালিয়েছেন তিনি।

রবিবার সকালে বাগমায় অনুষ্ঠিত এক পদযাত্রায় অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই পদযাত্রায় ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। পদযাত্রা শেষে গর্জি একজন সভায় বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যজুড়ে এই ব্যাপক জন সমর্থন প্রমাণ করে দিচ্ছে রাজ্যের দুটি আসনেই বিজেপি বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে। রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়ন মূলক কাজের নিরিখে বিজেপি দলের পক্ষেই সাধারন মানুষ তাদের মতদান করবেন বলে এদিন আশা ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন সন্ধ্যায় উদয়পুরে এক রোডশো – তে অংশ গ্রহন করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top