News Flash

Image

ডিমা হাসাওয়ের উমরাংসো থেকে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক

হাফলং (অসম), ৩১ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তর্গত উমরাংসো থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারিকে রূপম বসুমতারি বলে পুলিশ শনাক্ত করেছে।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ রবিবার উমরাংসোর তিন কিলো এলাকায় পুলিশ অভিযান চালিয়ে রূপম বসুমতারি নামের এক যুবককে ব্রাউন সুগার সহ গ্রেফতার করেছে। ধৃত রূপমের হেফাজত থেকে ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের জেরায় ধৃত রূপম বসুমতারি বলেছে, লংকা থেকে এই ব্রাউন সুগার সে উমরাংসো নিয়ে এসেছিল। বর্তমানে ধৃত রূপম পুলিশের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুরে হাফলং বাজারের একটি দোকান থেকে পুলিশ ২৪টি কন্টেইনারে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করার পাশাপাশি দুই মাদক কারবারীকে গ্রেফতার করার পর আজ উমরাংসো থেকে ড্রাগস সহ আরও এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ডিমা হাসাও জেলায় ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। প্রায় প্রতিদিনই ড্রাগস কারবারের সঙ্গে জড়িতদের পুলিশ জেলার কোনও না-কোনও জায়গা থেকে গ্রেফতার করছে। তার পরও পাহাড়ি এই জেলায় ড্রাগস কারবার কমছে না। নতুন নতুন কৌশলে ড্রাগস কারবার চালিয়ে যাচ্ছে একাংশ যুবক তথা ব্যক্তি।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top