News Flash

  • Home
  • খেলা
  • প্রথম দিনেই লঙ্কানদের ৩০০ রান, মাত্র ৪ উইকেট হারিয়ে
Image

প্রথম দিনেই লঙ্কানদের ৩০০ রান, মাত্র ৪ উইকেট হারিয়ে

চট্টগ্রাম, ৩০ মার্চ (হি.স.) : প্রথম টেস্টে হারের পর বাংলাদেশ চেয়েছিল এই টেস্ট জিততে। কিন্তু চট্টগ্রাম টেস্টে প্রথম দিনেই কোণনঠাসা বাংলাদেশ। প্রথম দিনটা পুরোপুরিই শ্রীলঙ্কার। ৩ সেশনেই আধিপত্য বিস্তার করে খেলেছে লঙ্কারা। অবশ্য শ্রীলংকার এই সাফল্যের পেছনে বাংলাদেশের ফিল্ডিংকে দায়ী করতেই হবে। কারণ বেশ কয়েকটা সহজ সুযোগ হাতছাড়া করেছে স্বাগতিকরা।

৩ লঙ্কান ব্যাটসম্যান নিশান মাদুস্কা, দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন। করুনারত্নে(৮৬) ও মেন্ডিস(৯৩) সেঞ্চুরির খুব কাছে গিয়ে আউট হয়েছেন। টেস্ট অভিষেকে ২ উইকেট নেওয়া হাসান মাহমুদ ছিলেন বাংলাদেশের দিনের সেরা বোলার। তিনি নেন দুটি উইকেট। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেটে ৩১৪ রানে। ক্রিজে আছেন দিনেশ চান্ডিমাল (৩৪) ও ধনাঞ্জয়া ডি সিলভা (১৫)।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top