News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এ ক্যাটাগরির কমিউনিস্ট পশ্চিমবঙ্গে এবং কেরালায়, ত্রিপুরাতে তো বি ক্যাটাগরির কমিউনিস্ট ছিল : বিপ্লব
Image

এ ক্যাটাগরির কমিউনিস্ট পশ্চিমবঙ্গে এবং কেরালায়, ত্রিপুরাতে তো বি ক্যাটাগরির কমিউনিস্ট ছিল : বিপ্লব

আগরতলা,৩০ মার্চ: এ ক্যাটাগরির কমিউনিস্ট ছিল পশ্চিমবঙ্গে এবং কেরালায়। ত্রিপুরাতে তো বি ক্যাটাগরির কমিউনিস্ট ছিল। কমিউনিস্টদের বুদ্ধির কারণেই তাদের বিনাশ হয়েছে। আজ মুক্তধারা হলে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে মত বিনিময় সভায় সিপিএমকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করলেন পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, বিজেপি সরকারের ৬ বছরের শাসনকালে ত্রিপুরার থেকে ৫ জন পদ্মশ্রী পেয়েছেন। কমিউনিস্টরা এতো বুদ্ধিজীবি ছিল টানা ২৫ বছরের রাজত্বে ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার কতটা পদ্মশ্ৰী পেয়েছিলেন।

তাঁর কটাক্ষ, বিগত দিনে কমিউনিস্ট না করলে সমাজে বুদ্ধিজীবীর স্থান পাওয়া যেত না। কিন্তু কমিউনিস্টরা কখনো জানতই না বুদ্ধিজীবী কাদের বলে। সমাজের বুদ্ধিজীবীদের কিভাবে সন্মান করতে হয়।

তাঁর দাবি, নরেন্দ্র মোদীর আসার পর কিভাবে বুদ্ধিজীবীদের কিভাবে সন্মান করতে হয় তা দেখিয়ে দিয়েছেন। এখন পদ্মশ্রী পাওয়ার জন্য ত্রিপুরার কেউকে ফর্ম ফিলাপ করতে হয় না। ত্রিপুরা থেকে অনেক জনজাতি সম্প্রাদয়ের লোকদের পদ্মশ্রী দেওয়া হয়েছে। টানা ২৫ বছরের আমলে থাঙ্গা ডার্লংকে পদ্মশ্রী দেওয়ার জন্য বের করতে পারে নি সিপিএম। বিজেপি সরকারকে থাঙ্গা ডার্লংকে খুঁজে বের করতে হয়েছে।

এদিন তিনি বলেন, কমিউনিস্টদের রাজত্বে ক্যাডারদের সরকারি চাকরি দেওয়া হত। কমিউনিস্টদের বুদ্ধির কারণেই তাদের বিনাশ হয়েছে।

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top