News Flash

  • Home
  • খেলা
  • সাগরের পারফরম্যান্সে সংহতিকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় ফুলিঙ্গের
Image

সাগরের পারফরম্যান্সে সংহতিকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় ফুলিঙ্গের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুর্দান্ত জয় পেয়েছে স্ফুলিঙ্গ ক্লাব। হারিয়েছে সুপার ডিভিশনে চ্যাম্পিয়ন সংহতি ক্লাবকে। ১৬২ রানের বড় ব্যবধানে। প্রথম লীগে ৭ উইকেটে পরাজয়ের মোক্ষম জবাব দিয়েছে স্ফুলিঙ্গ। দুর্দান্ত এই জয়ের সুবাদে স্ফুলিঙ্গ ক্লাব রানার্স আপের দাবিদার হয়ে উঠেছে। তবে তা অনেকটা নির্ভর করছে আগামীকাল দুই মাঠে দুটো ম্যাচের রেজাল্টের উপর। টি আই টি গ্রাউন্ডে শত দল সংঘ খেলবে ইউনাইটেড ফ্রেন্ডস এর বিরুদ্ধে। একই সময়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে ব্লাড মাউথ ও জেসিসি পরস্পরের মুখোমুখি হবে। শতদল ও জেসিসি-র কোন সম্ভাবনা নেই। তবে ইউনাইটেড ফ্রেন্ডস ও ব্লাড মাউথ জয়ী হলে তিন দলের মধ্যে রানার্স আপ নির্ধারিত হবে রান রেটের নিরিখে। বৃহস্পতিবার পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সুপার ডিভিশনের একমাত্র ম্যাচ শুরুতে স্ফুলিঙ্গ প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৪৯ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে সাগর শর্মার ৬১ রান, জয় কিষান সাহার ৫২ রান এবং অজয় সরকারের ৪১ রান উল্লেখযোগ্য। জবাবে ব্যাট করতে নেমে সংহতি অনেকটা ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ২৮.৫ ওভার খেলে ৮৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সুলিঙ্গের সাগর শর্মা ২ ওভার বল করে তিন রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে চমক দেখিয়েছে। বিজয় রায়ও পেয়েছে দুটি উইকেট। সংহতির সঞ্জয় মজুমদার ২২ রানে তিনটি উইকেট পেয়েছিল। ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যে সাগর শর্মা পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top