News Flash

  • Home
  • খেলা
  • রুদ্রর ৬ উইকেট, আরিসের ব্যাটিংয়ে ধর্মনগরকে হারিয়ে বিশালগড় শেষ চারে
Image

রুদ্রর ৬ উইকেট, আরিসের ব্যাটিংয়ে ধর্মনগরকে হারিয়ে বিশালগড় শেষ চারে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ রাজ্যভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টে সেমিফাইনালে পৌঁছে গেল বিশালগড় দল। তিন উইকেটের ব্যবধানে তারা হারিয়ে দিলো ধর্মনগরকে। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বৃহস্পতিবার ঘটলো এই ঘটনা। টস জিতে ধর্ম নগর দল প্রথমে ব্যাট করে। ৩৭ ওভার খেলে ১০ উইকেটের বিনিময়ে ধর্মনগরের স্কোর দাঁড়ায় ১১৮ রানে। ব্যাটে ধর্মনগরের পক্ষে দিব্যরূপ দেবনাথ ৪১, নৈরথ ধর ৩২, জেক মালাকার ১২ রান করে।এছাড়া অতিরিক্ত যোগায় ১৭ রানের ভরসা। বলে বিশালগরের হয়ে একা রুদ্র চৌধুরী ১৫ রান দিয়ে ৬ টি উইকেট  দখল করে। এছাড়া একটি করে উইকেট নেয় মুস্তাকিন, নয়ন, দীপ ও সুখদেব দাসরা। জয়ের জন্য বিশালগরের সামনে টার্গেট দাঁড়ায় ১১৯ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ৩৬.১ ওভারেই ৭ উইকেট হারিয়ে হাসিল করে নিলো। ব্যাটে বিশালগরের হয়ে আরিস মজুমদার অনবদ্য মেজাজে ৬৯ রান করে। তার এই রানের সঙ্গে বাকিরা কিছুটা ভরসা যোগাতেই জয় হাসিল করে নিলো দল। সুবাদে পাকা হয়ে গেল সেমির টিকিট।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top