ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকালও তিন মাঠে তিনটি ম্যাচ রয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ডে ম্যাচ টুর্নামেন্টের তিনটি খেলা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বুধবার প্রথম দিনে তিন মাঠে তিনটি খেলার পর একদিন বিরতি কাটিয়ে আগামীকাল এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ ক্লাব খেলবে জুটমিল প্লে সেন্টারের বিরুদ্ধে। বামুটিয়ায় তালতলা স্কুল মাঠে নিউ প্লে সেন্টার খেলবে ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দলের বিরুদ্ধে। মেলা ঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে চাম্পামুড়া কোচিং সেন্টার খেলবে মৌচাক কোচিং সেন্টারের বিরুদ্ধে। ভগিনী নিবেদিতা দল বুধবারে প্রথম ম্যাচে এডি নগর প্লে সেন্টারের কাছে ৫ উইকেটে হেরে লীগ সূচনা করলেও আগামীকাল চাইছে জয়ে ফিরতে। অপরদিকে অন্য পাঁচটি দল আগামীকাল এই টুর্নামেন্টে প্রথম মাঠে নামছে।

সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক ক্রিকেটে আজও ৩ মাঠে ৩ ম্যাচ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















