News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্ক সার্কাস ময়দানে ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায়
Image

পার্ক সার্কাস ময়দানে ইফতারে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৮ মার্চ (হি.স.): কপালে ব্যান্ডেজ লাগানো অবস্থাতেই ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন ফিরহাদ হাকিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। প্রতি বছরই ইফতার পার্টিতে যোগ দেন তিনি। এবারও তাঁর অন্যথা হল না। বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করেছিল কলকাতা পুরসভা। তাতে প্রধান অতিথি ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। আমন্ত্রিত ছিলেন শহরের সব স্তরের জনপ্রতিনিধিরা। বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ও একটি বাংলা দৈনিকের সম্পাদক ইমরান জানিয়েছেন, উদ্দীপনীর তরফ থেকে ইফতার মজলিশে অন্যান্যদের মধ্যে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ও’ ব্রায়ন, মন্ত্রী জাভেদ খান, সাজদা আহমেদ, সাংসদ মালা রায়, মন্ত্রী শশী পাঁজা প্রমুখ। কলকাতা নাখোদা মসজিদের ইমাম প্রার্থনা করেন, যেন দেশে শান্তি থাকে এবং দেশবাসী মিলেমিশে অগ্রগতির পথে এগিয়ে চলতে পারে।

প্রসঙ্গত, ১৪ মার্চ বাড়িতেই চোট পান মুখ্যমন্ত্রী। তাঁর কপাল ফেটে নাক, গাল বেয়ে রক্ত পড়ার ছবি পোস্ট করেছিল তৃণমূল। এরপর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক হইচই হয়।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top