News Flash

  • Home
  • Uncategorized
  • খুনের মামলার আসামী গ্রেপ্তার ছাবিবশ বছর পর
Image

খুনের মামলার আসামী গ্রেপ্তার ছাবিবশ বছর পর

handcuffনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই৷৷ গোপন সূত্রের ভিত্তিতে কল্যানপুর থানার পুলিশের জালে ধরা পড়ল ছাবিবশ বছর পর এক খুনের আসামী৷ তার নাম বিপুল দেববর্মা(৪৮), পিতা মৃত বিমল দেববর্মা৷ পুলিশ সূত্রে খবর ১৯৯০ সালে মার হাদুক ভিলেজের ব্রজনগর গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা বিপুল ও বন্ধু দুজন  মিলে বিয়ে বাড়ী নিমন্ত্রণ খেতে যায়৷ বিয়ে বাড়ীর খাওয়া দাওয়া শেষ করে মদের আসরে বসে এলাকার কয়েকজন সহ বিপুল ও তার বন্ধু৷ তখন সাধারন কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিপুল ও তার বন্ধু মদের বোতল দিয়ে এলাকার রবি চরন দেববর্মা নামে যুবকের মাথায় আঘাত করে৷ সাথে সাথে রবি চরণকে খোয়াই হাসপাতালে নিয়ে যায় তখন  সময় কর্তব্যরত চিকিৎসক জখম গুরুতর হওয়ায় আগরতলা জিবিতে রেফার করে৷ জিবিতে কয়েকদিন থাকার পর মৃত্যু হয় রবি চরণের৷ রবি চরনের পরিবার বিপুল ও তার বন্ধুর বিরুদ্ধে মামলা করে৷ পুলিশ ১৪৮/১৪৯/৪৪৭/৩০২টি ধারায় মামলা রুজু করে এবং তার খোঁজে বের হয়৷ কিন্তু ঘটনার পরদিন থেকে গা ঢাকা দেয় বিপুল ও তার বন্ধু৷ জানা গেছে বহিঃরাজ্যে বিপুল এতদিন কাজ করত৷ গতকাল সে তার নিজের বাড়ীতে ফিরে৷ রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি অজয় দেববর্মা এবং এসআই জাকির হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে নিয়ে আসে এবং আজ তাকে খোয়াই আদালতে পাঠায়৷ বিপুলকে গ্রেফতার করার ফলে রবি চরনের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছে৷ এছাড়া বিপুলের বন্ধুকেও গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top