News Flash

  • Home
  • দেশ
  • পুলিশকে হুমকির অভিযোগে, হিরণকে শো-কজ় করল নির্বাচন কমিশন
Image

পুলিশকে হুমকির অভিযোগে, হিরণকে শো-কজ় করল নির্বাচন কমিশন

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : বিডিও-র ঘরে ঢুকে পুলিশ-প্রশাসনকে হুমকি দেওয়ার অভিযোগে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়কে শো-কজ় করল নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, ‘‘আমরা এখনও কোনও শো-কজ় লেটার পাইনি। পেলে তার উত্তর দেওয়া হবে।’’

কয়েক দিন আগেই পুলিশের বিরুদ্ধে লাঠি-ঝাঁটা নিয়ে রুখে দাঁড়ানোর নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হিরণ। তার রেশ কাটতে না-কাটতেই বিডিও-র ঘরে ঢুকে হুমকি দিলেন বিজেপি প্রার্থী। মঙ্গলবার ডেবরার ট্যাবাগেরিয়াতে গিয়েছিলেন তিনি। সেখানে জনসংযোগ কর্মসূচির পর সন্ধ্যায় ডেবরা বিডিও অফিসে গিয়ে বিডিও-র সঙ্গে দেখা করেন। বিডিও-র দফতরে বসেই হিরণকে বলতে শোনা যায়, ‘‘আগামী দু’মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন। গ্রামে কোনও পুলিশ-প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না। আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন। ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব।’’

হিরণের এই মন্তব্যের বিরোধিতা করে সরব হয় শাসকদল তৃণমূল। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ তোলে তারা। এ নিয়ে বিতর্ক দানা বাঁধতেই হিরণকে শো-কজ় করল কমিশন।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top