News Flash

  • Home
  • প্রধান খবর
  • কঙ্গনাকে ‘কুরুচিকর’ মন্তব্য, সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ নির্বাচন কমিশনের
Image

কঙ্গনাকে ‘কুরুচিকর’ মন্তব্য, সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি. স.): ভোটের ময়দানে নামতেই কঙ্গনা রানাওয়াতকে নজিরবিহীন কটাক্ষ করেন কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে। সুপ্রিয়ার ‘কুরুচিকর’ পোস্ট ভাইরাল হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ওঠে সুপ্রিয়া শ্রীনাতের বিরুদ্ধে। এবার সেই ঘটনায় কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ করল নির্বাচন কমিশন৷

কমিশনের তরফে সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ নোটিস পাঠিয়ে বলা হয়েছে, “এমন মন্তব্য নারীদের সম্মান, মর্যাদার প্রতি আপত্তিকর, ভীষণ অপমানজনক এবং অবমাননাকর।” আগামী ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে সুপ্রিয়া শ্রীনাতের থেকে উত্তর চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে আরও জানানো হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে কোনও উত্তর না পাওয়া গেলে, এই বিষয়ে আপনার বলার কিছু নেই বলেই ধরে নেওয়া হবে৷ তখন নির্বাচন কমিশন আপনাকে আর কিছু না জানিয়েই ব্যবস্থা গ্রহণ করবে৷

উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াতকে বিজেপি এবার হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে প্রার্থী করেছে৷ গত রবিবার সন্ধ্যায় তাঁর নাম ঘোষণা করা হয়৷ এরপর সুপ্রিয়া শ্রীনাতের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা সম্পর্কে একটি অবমাননাকর পোস্ট করা হয়৷ সেই পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি পোস্টটি সরিয়ে দেন৷ একইসঙ্গে তিনি দাবি করেন যে অন্য কেউ ওই পোস্টটি করেছেন৷ এই ঘটনার প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ করে৷ বুধবার সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ করা হয় নির্বাচন কমিশনের তরফে৷

Releated Posts

মন্ত্রীরা ও আমলাদের বিদেশ সফর বাতিলের নির্দেশ মুখ্যমন্ত্রী ফড়নবীসের

মুম্বই, ১৩ মে (আইএএনএস): প্রশাসনিক মিতব্যয়িতার পথে বড় পদক্ষেপ নিল দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার। বুধবার মুখ্যমন্ত্রী রাজ্যের…

ByByTaniya Chakraborty May 13, 2026

বারবার নিট প্রশ্নফাঁস নিয়ে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপের আর্জি সুপ্রিম কোর্টে, এনটিএ ভেঙে নতুন সংস্থা গঠনের দাবি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : বারবার নিট পরীক্ষার প্রশ্নফাঁস, ভুয়ো পরীক্ষার্থী চক্র এবং জাতীয় পরীক্ষার স্বচ্ছতা নিয়ে গুরুতর…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তে কেরল যোগ, সিবিআইয়ের নজরে দুই জেলার পড়ুয়ারা

তিরুবনন্তপুরম, ১৩ মে (আইএএনএস) : নিট প্রশ্নফাঁস কাণ্ডের তদন্তের পরিধি এবার কেরল পর্যন্ত বিস্তৃত হয়েছে। (সিবিআই) সূত্রে জানা…

ByByTaniya Chakraborty May 13, 2026

মিতব্যয়িতার বার্তার পর নিজের কনভয় ছোট করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : পশ্চিম এশিয়ার চলমান সংঘাতজনিত জ্বালানি সংকটের প্রেক্ষিতে দেশবাসীকে মিতব্যয়িতার আহ্বান জানানোর কয়েকদিনের মধ্যেই…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top