News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচনে ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা শিবসেনার উদ্ধব শিবিরের, মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্রে লড়বেন অনিল দেশাই
Image

লোকসভা নির্বাচনে ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা শিবসেনার উদ্ধব শিবিরের, মুম্বই দক্ষিণ-মধ্য কেন্দ্রে লড়বেন অনিল দেশাই

মুম্বই, ২৭ মার্চ (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ১৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির। বুধবার মহারাষ্ট্রের ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন শিবেসেনার উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত, তবে এখনও কাটল না বিরোধী জোটের জট।

আসন্ন লোকসভা নির্বাচনে দলের পাঁচ বিদায়ী সাংসদকে ফের প্রার্থী করছেন উদ্ধবেরা। অরবিন্দ সোয়সন্ত লড়াই করছেন মুম্বই দক্ষিণ কেন্দ্র থেকে। সঞ্জয় পাটিল এবং আমোল কীর্তিকর লড়াই করছেন যথাক্রমে মুম্বই উত্তর-পূর্ব এবং মুম্বই উত্তর-পশ্চিম আসন থেকে। অনিল দেশাই প্রতিদ্বন্দ্বিতা করছেন মুম্বই দক্ষিণ-মধ্য আসন থেকে। তাৎপর্যপূর্ণ ভাবে সাংলি আসনেও প্রার্থী দিয়েছে উদ্ধবের দল। মহারাষ্ট্রের বিরোধী জোট ‘মহাবিকাশ অঘাড়ী’র অন্যতম শরিক কংগ্রেস এই আসনটির প্রত্যাশী ছিল। এই আসনকে কেন্দ্র করে জোটের জট আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন কেউ কেউ। সাংলিত উদ্ধবরা প্রার্থী করেছেন কুস্তিগীর চন্দ্রহার পাটিলকে। যাইহোক বুধবার সবমিলিয়ে ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন সঞ্জয় রাউত।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top