News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের ভোজপুরে পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনে আগুন, হতাহতের খবর নেই
Image

বিহারের ভোজপুরে পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনে আগুন, হতাহতের খবর নেই

ভোজপুর, ২৭ মার্চ (হি.স.): বিহারের ভোজপুর জেলায় আগুন লাগল পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনের একটি কামরায়। মঙ্গলবার গভীর রাতে আরা স্টেশনের অদূরে কারিসাথ রেল স্টেশনের কাছে পাটনা-দিল্লি হোলি স্পেশাল ট্রেনের একটি কামরায় আগুন লাগে। পূর্ব-মধ্য রেলের সিপিআরও বলেছেন, হোলি স্পেশাল ট্রেনের এসি কামরায় আগুন লাগে, ট্রেনটি দানাপুর থেকে মুম্বই যাচ্ছিল। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

বুধবার সকালে রেলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, মঙ্গলবার রাতের ওই ঘটনা সম্পর্কে। পূর্ব-মধ্য রেলওয়ের তরফে বলা হয়েছে, কোনও যাত্রী আহত হননি। বড় কোনও বিপদও ঘটেনি। ‘মুম্বই এলটিটি স্পেশাল ফেয়ার এসএফ হোলি স্পেশাল ট্রেনের একটি কামরায় আচমকা আগুন ধরে যায়। ২৬ মার্চ মধ্যরাতে ঘটনাটি আরা জংশন থেকে খানিকটা দূরে ঘটেছে। তবে কেউ হতাহত হননি।’’ দানাপুরের ডিআরএম জয়ন্ত চৌধুরী বলেছেন, ‘‘আগুন দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয়। প্রথমেই কামরা খালি করা দেওয়া হয়। তার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আর যে কামরায় আগুন লেগেছিল, তাতে কোনও রিজার্ভেশন না থাকায় বিপদ হয়নি। তবে এই দুর্ঘটনার পর চার-পাঁচটি ট্রেনকে অন্য রেলপথে ঘুরিয়ে দেওয়া হয়।’’

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top