বেঙ্গালুরু, ২৬ মার্চ (হি.স.) : নির্বাচনে এনডিএ জোট জিতবে এবং আবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, এই মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি মঙ্গলবার বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন।
তিনি এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে আরও বলেন, “আজ জেডিএস-বিজেপি জোট নিয়ে আলোচনা হয়েছে। জনতা দল সেকুলার এদিন কোর কমিটির বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করেছে। জেডিএস-বিজেপি জোট নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে। এবারের নির্বাচনে আমরা মাত্র ৩ জন প্রার্থী দিচ্ছি” বলে তিনি সাংবাদিকদের জানান। তিনি এদিন জোর দিয়ে বলেন যে এবারও নির্বাচনে এনডিএ জোট জিতবে এবং নরেন্দ্র মোদী আবারও প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় ফিরে আসবেন।

