News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মালবাহী ট্রাক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত এক
Image

মালবাহী ট্রাক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত এক

শান্তিরবাজার, ২৬ মার্চ : মালবাহী ট্রাক ও স্কুটির সংঘর্ষে গুরুতর আহত হয়েছে একজন ব্যক্তি। বাইখোড়া থানা সংলগ্ন এলাকার স্থানীয় মানুষ আহতকে উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গিয়েছেন। ওই দুর্ঘটনাকে কেন্দ্রকরে ক্ষুব্ধ স্থানীয় লোকজনেরা।

ঘটনার বিবরনে জানা গিয়েছে, মঙ্গলবার বাইখোড়া থানা সংলগ্ন এলাকায় টি আর ০১ আর ১৫০৩ নাম্বারের মালবাহী ট্রাকের সঙ্গে টি আর ০৮ এফ ৭৪৭১ নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে করে স্কুটিচালক জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরতর আহত হয়েছে। দুর্ঘটনার পরবর্তী সময় দেখা যায় রাস্তায় পরে থাকা দুর্ঘটনাগ্রস্থ লোককে কেউ কোনোপ্রকার সহায়তা করছে না। দুর্ঘটনাস্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত টি আর জোওয়ারাও কোনোপ্রকার সহায়তা করেন নি বলে অভিযোগ।

দুর্ঘটনার খবর পেয়ে পাশ্ববর্তী ইস্কন পরিচালিত জগন্নাথ জিউ মন্দিরের প্রভুজি করুনেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করতে গেলে সেখানে কর্তব্যরত অমল দত্ত নামে এক টি এস আর জোওয়ান প্রভুর উপর আক্রমন করে বলে অভিযোগ। প্রভুর উপর আক্রমন করার পরবর্তীসময় স্থানীয় লোকজনেরা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

এলাকাবাসীর অভিযোগ, বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেননা। তিনি সর্বদা নিজ দায়িত্ব এরিয়ে আগরতলা বাসভবনে ছুটে যান। আজকের দিনেও পথ অবরোধে ও দুর্ঘটনায় বিক্ষোভ প্রদর্শনে ওসি কে দেখাযায়নি। তিনি আগরতলা চলে গেছেন বলে জানা গিয়েছে। অপরদিকে, লোকজনের অভিযোগ থানাও কোনোপ্রকার মামলা নিয়ে গেলে ওসি মামলা রাখেননা। তিনি প্রতিনিয়ত মামলা মিমাংসা করে ফেলার জন্য পরামর্শ দিয়ে থাকেন। বাইখোড়া থানার নাকের ডকায় ১৫ টি মদের দোকান, ১০ টি গরুর গাড়ী, ৭ টি বালুর গাড়ী, বাইখোড়া পুরাতন মদের কাউন্টারে বসা তিন তাসের আসরথেকে মাসিক অর্থ আদায় করার অভিযোগ রয়েছে। এছারা চিনির আরালে নেশাদ্রব্য বিক্রির জন্য নিবাস সাহা সহ অন্যান্য ড্রাগস মাফিয়াথেকে মাসে মোটা অঙ্কের অর্থ আদায় করার অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে ।

ওসির কার্যকলাপে ক্ষুব্ধ বাইখোড়ার লোকজেনেরা। আজকের বিক্ষোভে ওসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উবরেদেয় এলাকাবাসী। বাইখোড়া বাসীর ক্ষোভের বহিরপ্রকাশদেখে প্রভু করুনেশ্বরমাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনদের শান্তকরে পথ অবরোধ মুক্ত করেন। প্রভু করুনেশ্বর মাধব দাস পথ অবরোমুক্ত করে আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ছুটে গিয়েছেন শান্তির বাজার জেলাহাসপাতালে। জানা যায় দুর্ঘটনাগ্রস্থ ব্যাক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা পূর্নচরন ত্রিপুরা।

Releated Posts

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top