News Flash

Image

রাজ্যভিত্তিক হোলি উৎসব

আগরতলা, ২৫ মার্চ: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক হোলি উৎসব আজ আগরতলা টাউনহলে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, বিশিষ্ট সংগীতশিল্পী ঝর্ণা দেববর্মণ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য ও যুগ্ম অধিকর্তা অনুপম চক্রবর্তী। অনুষ্ঠানে বিশিষ্ট সংগীতশিল্পী ঝর্ণা দেববর্মণ রাজঅন্দর থেকে সারা রাজ্যে দোল উৎসব পালন ছড়িয়ে পড়ার ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।

আলোচনায় পর্যটন দপ্তরের অধিকর্তা বলেন, দোল হলো আনন্দের উৎসব। গান, নাচ ও রঙের সংমিশ্রণে দোল উৎসব সকলের মনে আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য দোল উৎসব উদযাপনের পৌরাণিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই ধরনের উৎসব মানুষের মধ্যে ঐক্য, সংহতি ও সৌভ্রাতৃত্ববোধকে জাগ্রত করবে। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা দোল সম্পর্কিত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top