News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ
Image

ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ

কলকাতা, ২৫ মার্চ (হি.স.) : কলকাতায় ভিক্টোরিয়ার পাশে সোমবার একটি গাছের সঙ্গে একটি দেহ ঝুলতে দেখা যায়। ভিক্টোরিয়ার পাশের রাস্তার ফুটপাথ দিয়ে যাওয়ার সময় এক পথচারীর নজরে বিষয়টি আসে। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন হেস্টিংস থানায়।

থানায় খবর যাওয়ার পর ঘটনাস্থলে দ্রুত চলে আসেন পুলিশকর্মীরা। ভিক্টোরিয়ার পাশের গাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবকের দেহ এবং এসএসকেএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

যুবকের বয়স বছর ত্রিশের আশপাশে হবে। এদিকে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, কখন ঘটল এই ঘটনা, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা চালাচ্ছে হেস্টিংস থানার পুলিশ। থানার তরফে স্বতঃপ্রণোদিতভাবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকায় যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলির ফুটেজ খতিয়ে দেখার প্রক্রিয়া শুরু করেছেন হেস্টিংস থানার পুলিশকর্মীরা। মৃত যুবকের নাম-পরিচয় জানারও চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top