News Flash

  • Home
  • মুখ্য খবর
  • একমাত্র প্রধানমন্ত্রীর গ্যারান্টি জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন ও রাজ্যের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে পারে : মুখ্যমন্ত্রী
Image

একমাত্র প্রধানমন্ত্রীর গ্যারান্টি জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন ও রাজ্যের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে পারে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ মার্চ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রিপুরার উন্নয়নে খুবই আন্তরিক। তিনি ত্রিপুরাকে হিরা মডেল উপহার দিয়েছেন। একমাত্র প্রধানমন্ত্রীর গ্যারান্টি জনজাতি সম্প্রদায়ের উন্নয়ন ও রাজ্যের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে পারে। সোমবার বামুটিয়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার কর্মসূচীতে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।

এদিন তিনি আগে কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে গেলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সবসময় দেশ ও জনগণের কথা ভাবেন। তাই আমাদেরও অবশ্যই জনগণের কাছে পৌঁছাতে হবে যাতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে তাদের সচেতন করা যায়।

তাঁর কথায়, আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি বুথে ভারতীয় জনতা পার্টির বিজয় নিশ্চিত করতে কার্যকর্তাদের আরও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তাছাড়া, আজ বামুটিয়ায় ভোট প্রচারের প্রাক্কালে দোল পূর্ণিমার এই শুভদিনে কচিকাঁচা সহ অন্যান্যদের সাথে শুভেচ্ছা বিনিময়ের করেছেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top