News Flash

Image

পর পর চুরির ঘটনায় অতিষ্ঠ বিশালগড়বাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৪ মার্চ: বিশালগড়ের চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। অফিস টিলা এলাকায় পরপর দুইটি দোকানে চুরি হয়েছে। চোর দোকান ঘরের সামনে দিয়ে তালা ভেঙ্গে ভিতরে ঢুকে গ্যারেজের যন্ত্রাংশ সহ অন্যান্য লোহার সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরপর দুইটি দোকানে একই কায়দায় চুরি হয়েছে বলে অভিযোগ।

ক্ষতিগ্রস্ত দুই মালিকের নাম উত্তম পাল এবং সোনাই সাহা। উত্তম পালের গ্যারেজ এবং সোনাই সাহার ভাঙ্গারার দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ। সকালে দোকান খুলতে গিয়ে তারা চুরির ঘটনা টের পান। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এই বাজারে গত দুই মাসে সাত থেকে আটবার চুরির ঘটনা ঘটেছে। চোরের উপদ্রবে আতঙ্কে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী মহল।

পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও বিশালগড় থানার পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা প্রদানে তেমন কোন ভূমিকা গ্রহণ করছে না। ব্যবসায়ী মহলের আরও অভিযোগ পুলিশের সাথে গোপন লেনদেনের ভিত্তিতে এলাকাতে মাদক কারবারিদের জম্পেশ ব্যবসা চলছে।

মাদক কারবারীদের মাধ্যমে হাতের নাগালে ব্রাউন সুগার এবং নেশার ট্যাবলেট পেয়ে নেশায় আসক্ত হয়ে পড়ছে স্থানীয় যুবকদের একাংশ। অভিযোগ নেশায় আসক্ত যুবকরা সহজে টাকার ব্যবস্থা করতে এলাকাতে চুরি শুরু করেছেন। বাজারে পরপর চুরির ঘটনাতে নেশাগ্রস্থদের একাংশ জড়িত বলে ব্যবসায়ীদের সন্দেহ।

Releated Posts

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026

বেনামি অভিযোগে আইন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পদক্ষেপে হাইকোর্টের স্থগিতাদেশ

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বেনামি অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা ল’ ইউনিভার্সিটির রেজিস্ট্রার নচিকেতা মিত্তলের বিরুদ্ধে ত্রিপুরা মানবাধিকার কমিশন-এর শুরু করা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026
Scroll to Top