News Flash

  • Home
  • প্রধান খবর
  • চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! চাঞ্চল্য রাধানগর স্টেশন সংলগ্ন এলাকায়
Image

চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক! চাঞ্চল্য রাধানগর স্টেশন সংলগ্ন এলাকায়

ডায়মন্ড হারবার, ২৪ মার্চ (হি.স.): চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার লাইনের রাধানগর স্টেশন সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, ডায়মন্ড হারবার-শিয়ালদহ শাখার আপ ৫:২০ মিনিটের ট্রেনটি যাত্রী নিয়ে যাওয়ার সময় হঠাৎই রাধানগর স্টেশন এর কাছে ট্রেন থেকে ধোঁয়া বেরোতে থাকে, এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেন যাত্রীদের মধ্যে।
ডায়মন্ডহারবার জিআরপির পক্ষ থেকে জানানো হয়, ট্রেনের পেছন দিকে ইঞ্জিনের থেকে ধোঁয়া বের হতে থাকায় ১০-১৫ মিনিটের জন্য চলাচল বন্ধ থাকে। পরে রেলের কর্মীরা ট্রেনের পেছনের বগির ইঞ্জিনে গ্যাস দিয়ে ধোঁয়া বন্ধ করে। এরপরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top