News Flash

Image

কোন দল কত আসন পাবে, ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের

কলকাতা, ২৪ মার্চ (হি. স.): লোকসভা ভোটে কোন দল কত আসন পাবে? সেই নিয়ে আবারো একবার ভবিষ্যৎবাণী করলেন তৃণমূলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে নতুন করে বোমা ফাটালেন কুণাল। আগেরবার আসনপ্রাপ্তি নিয়ে আনুমানিক ফলাফলের কথা বলেছিলেন। আর এবার ভোটপ্রাপ্তির শতকরা হারের হিসেব দিলেন তিনি।
তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল এবার বাংলায় ৩০-৩৫ আসন পাবে, সংখ্যা বাড়তে পারে। ভোট শতাংশে গড়ে ৫৮-৬২% ভোট তৃণমূলের। বিজেপির ভোট শতাংশ কমবেশি ৩০ থেকে ৩২। আসন ৫ থেকে ১১-র মধ্যে। বাম এবং কংগ্রেসের আসন ০। ২৪.৩.২৪-এর পরিস্থিতি অনুযায়ী।’
উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলা থেকে তৃণমূল ২২ আসনে জিতেছিল। তাদের ঝুলিতে এসেছিল ৪৩ শতাংশের কমবেশি ভোট। আর চব্বিশের নির্বাচনে তা লাফিয়ে বাড়বে ৫৮ থেকে ৬২ শতাংশ। অন্তত এমনটাই দাবি অভিজ্ঞ রাজনীতিক কুণাল ঘোষের। বিজেপির ফল সম্পর্কে তাঁর ভবিষ্যদ্বাণী, ৩০ থেকে ৩২ শতাংশ ভোট পাবে। পাঁচ থেকে ১১টি আসন গেরুয়া শিবিরের দখলে আসবে। গতবারের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, চব্বিশের ভোটে তা অনেকটাই কমবে। তবে বাম-কংগ্রেসের শূন্যপ্রাপ্তি নিয়ে কোনও সংশয়ই রাখছেন না তৃণমূল নেতা।

Releated Posts

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026

সংসদ অচল করে দিচ্ছে বিরোধীরা, প্রশ্নফাঁস ইস্যুতে ‘বাছাই করা প্রতিবাদ’-এর অভিযোগ বিজেপির

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): চলতি বর্ষাকালীন অধিবেশনে বারবার সংসদের কার্যক্রম ব্যাহত করার জন্য বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগল বিজেপি।…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top