News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন : ফিরতি লিগেও ব্লাডমাউথকে হারিয়ে সংহতি জয়ী
Image

সুপার ডিভিশন : ফিরতি লিগেও ব্লাডমাউথকে হারিয়ে সংহতি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ২৩ মার্চ ।। সংহতির কাছে আটকে গেল ব্লাডমাউথ ক্লাব। টিসিএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট আসরে শনিবার পি টি এ গ্রাউন্ডে জমজমাট এই ম্যাচে সংহতি ক্লাব ১ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো ব্লাডমাউথ ক্লাবকে। টস জিতে সংহতি ক্লাবের ক্রিকেটাররা প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে ব্লাডমাউথ ক্লাবের ক্রিকেটাররা ৪৫.২ ওভার খেলে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৪২ রান। দলের পক্ষে একমাত্র নিরুপম সেন চৌধুরী দুর্দান্ত মেজাজে ব্যাট করেন। নিরুপম ৮১ বল খেলে ৫১ রান করে। এছাড়া বিক্রম কুমার দাস ১৮, রবি ১০, আকাশ শর্মা ১৭, দেবরাজ দে ১২ রান করেন। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১২ রানের। বোলিংয়ে সংহতির হয়ে দুটি করে উইকেট দখল করে সঞ্জয় মজুমদার, শংকর পাল, ইয়াশজিত ও চিরঞ্জিত পালরা। একটি উইকেট দখল করে সারুখ হোসেন। জয়ের জন্য সংহতির সামনে টার্গেট দাঁড়ায় ১৪৩ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ৩৮ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের রান হাসিল করে নেয়। ব্যাট হাতে সংহতির হয়ে সম্রাট সূত্রধর ২৮, জয়দীপ বণিক ২০, বিক্রম দেবনাথ ১৪, অমিত আলি ২২, সঞ্জয় মজুমদার ২৩ রানে অক্ষত থেকে দলকে এই জয় এনে দিতে সক্ষম হলো। সুবাদে রোমাঞ্চকর জয় হাসিল করে নিলো সংহতি ক্লাব।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top