ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ২৩ মার্চ ।। মহারণ আগামীকাল। খেতাব দখলের লড়াইয়ে মুখোমুখি হবে জুটমিল কোচিং সেন্টার এবং ব্লাডমাউথ ক্লাব। এম বি বি স্টেডিয়ামে রবিবার সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক টি-২০ ক্রিকেট আসরের। দুদলেরই আত্মপ্রকাশ এবছরই। দুদলই চাইছে আত্মপ্রকাশেই ঘরে ট্রফি তুলতে। ফাইনালে ফেভারিট হিসাবেই মাঠে নামবে জুটমিল সি সি। তবে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারায় ঋজু সাহা-র ব্লাডমাউথ ক্লাব। দুদলেই রয়েছে একঝঁাক উদীয়মান ক্রিকেটার। দুদলই শনিবার হালকা অনুশীলন সেরে নেয়। জুটমিলের কোচ মনোজিৎ দাস খেতাব জয় করা নিয়ে যথেষ্ট আশাবাদী। এক সাক্ষাৎকারে জুটমিল কোচ বলেন,”আমার দল যথেষ্ট ব্যালান্সড। মেয়েরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে আমরা খেতাব জয় করবোই। আশাকরি মেয়েরা হতাশ করবে না। ট্রফি জয় কপরেই মাঠ ছাড়বে”। এদিকে ২২ গজে জুটমিলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রফি জয় করতে মরিয়া ব্লাডমাউথ ক্লাবের ক্রিকেটাররাও। দলনায়িকা ঋজু সাহা মনে করছেন, এ ডি নগরকে পরাজিত করে দলীয় ক্রিকেটাররা মানসিকভাবে অনেকটাই এগিয়ে। যা জুটমিলের বিরুদ্ধে ভালো খেলতে সাহায্য করবে।

সিনিয়র মহিলাদের টি-২০ ক্রিকেট ফাইনালে আজ জুটমিল – ব্লাডমাউথ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















