News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সদর-এ সেমিফাইনালে
Image

অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন সদর-এ সেমিফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা ২৩ মার্চ ।। অপরাজিতভাবে সেমিফাইনালে উঠলো সদর ‘‌এ’। গ্রুপ লিগে ৪ ম্যাচ খেলে সবকটিতে জয়লাভ করে। শনিবার বিশালগড়ের জাঙ্গালিয়া মাঠে ‌সদর ‘‌এ’ ৯ উইকেটে পরাজিত করে মোহনপুর মহকুমাকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নমে মোহনপুর মহকুমা মাত্র ৬৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরদীপ দত্ত ২৮ রান করে। সদর ‘‌এ’-‌র রাজদীপ দেব ১১ রানে ৪ টি এবং দিব্যজ্যোতি ধর ২১ রানে ৩ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে সদর ‘‌এ’ ৬৩ বল খেলে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে যশ দেববরআ ৩৬ বল খেলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৮ রানে এবং তানিষ্ক চক্রবর্তী ২৬ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩০ রানে অপরাজিত থেকে যায়। এদিকে  ‌‌‌নজর কাড়লো প্রতীম রায়। প্রতীমের ভেলকিতে কুপোকাৎ সাব্রুম মহকুমা। শান্তিরবাজার মহকুমা পেলো আসরের তৃতীয় জয়। ৪ ম্যাচ খেলে। শনিবার উত্তর বিলোনিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে শান্তিরবাজার মহকুমা ৬ উইকেটে পরাজিত করে সাব্রুম মহকুমাকে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে।‌প্রতীম রায়ের ভেলকিতে শনিবার সকালে প্রথমে ব্যাট নিয়ে সাব্রুম মাত্র ৩৭ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৯ রান পায় অতিরিক্ত খাতে। শান্তিরবাজারের পক্ষে প্রতীম রায় ১৬ রানে ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে শান্তিরবাজার মহকুমা ১২.‌৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে কুণাল দেবনাথ ১৪ এবং অর্পন চক্রবর্তী ১০ রান করে। সাব্রুমের অরিজিৎ দত্ত ১০ রানে ৩ টি উইকেট দখল করে। ‌

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top