News Flash

  • Home
  • দেশ
  • মৃত্যু ঘিরে অশান্তি চুঁচড়ায়, বাড়ি ভাঙচুর
Image

মৃত্যু ঘিরে অশান্তি চুঁচড়ায়, বাড়ি ভাঙচুর

হুগলি, ২৩ মার্চ (হি.স.) : সামান্য বিষয় নিয়ে ঝামেলার জেরে মদ্যপ আত্মীয়কে মাথায় বাঁশ দিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া শহরের মোগলটুলি এলাকায়।

বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেওয়ায় চুঁচড়া থানায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। শনিবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় জখম ব্যক্তির মৃত্যু হওয়ার পরই হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্য ও পরিচিতরা।

ঘটনাটির সূত্রপাত হয় গত ১৮ মার্চ সোমবার। ওইদিন বিকেলে মোগলটুলি এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান বছর ৪৪-এর অমল খান নামে এক ব্যক্তি। আর তারপরই অকথ্য ভাষায় শুরু করে গালাগালি।

এর জেরে ওই এলাকায় থাকা মাজিদ আনসারি নামে তাঁরই এক আত্মীয়ের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। পরে হাতাহাতি থেকে লেগে যায় তুমুল মারামারি। এর মাঝেই রাস্তার ধারে পড়ে থাকা একটি খেঁটো বাঁশ দিয়ে অমলের মাথায় সজোরে আঘাত করার অভিযোগ ওঠে মাজিদ আনসারির বিরুদ্ধে। তার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে যান অমল।

এইভাবে বেশ কিছুক্ষণ পরে থাকার পর স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মোগলটুলি এলাকায়। অমলের পরিচিত ও স্থানীয়দের একাংশ গিয়ে অভিযুক্ত মাজিদ আনসারির বাড়িতে গিয়ে শুক্রবার ভাঙচুর চালায়। এরপর শনিবার সকালে ইমামবাড়া হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাকালীন মৃত্যু হয় অমল খানের। আর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিমিষে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top